• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

লোহিত সাগরেও টোল বসানোর পরিকল্পনা ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীদের

আন্তর্জাতিক ডেস্ক / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

লোহিত সাগরের বাব-এল মানদেব প্রণালি।

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর টোল বা ফি আরোপ করার কথা ভাবছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

বুধবার (২৯ জুলাই) টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, ইরান সমর্থিত এই গোষ্ঠীটি গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি করে, যা ইরান যুদ্ধের একটি নতুন ক্ষেত্র উন্মোচন করেছে। হুথিরা এডেন উপসাগরের সঙ্গে লোহিত সাগরকে যুক্ত করা বাব-এল মানদেব প্রণালি দিয়ে যাতায়াতকারী অধিকাংশ জাহাজের ওপর শুল্ক ধার্য করার পরিকল্পনা করছে, যদিও তা বাস্তবায়নের নির্দিষ্ট কোনো সময়সীমা প্রকাশ করা হয়নি।

সংবাদ সংস্থাটিকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে জুলাই মাসে হুথি কর্মকর্তারা তেহরান সফর করেন। সেখানে ইরানি কর্মকর্তারা আন্তর্জাতিক জলসীমায় শুল্ক আদায়কে একটি সাধারণ চর্চায় পরিণত করা এবং যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে তাদের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তবে চীনের জাহাজগুলোকে এই শুল্কের আওতামুক্ত রাখা হবে, কারণ তারা আগেই হুথিদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে নিরাপদে চলাচলের বিষয়ে সমঝোতা করেছিল।

একটি সুনির্দিষ্ট কর্তৃপক্ষ বা সংস্থা গঠন করে এই ফি নিয়ন্ত্রণ করতে হুথি কর্মকর্তাদের সহায়তার জন্য ইরানি উপদেষ্টারা ইয়েমেনে ফিরেছেন বলে এক আরব কর্মকর্তা জানিয়েছেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী আফরা আল-জুবা জানান যে হুথিরা লোহিত সাগরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এবং জাহাজ থেকে অর্থ আদায় করতে চেষ্টা চালাবে।

উপসাগরীয় ও ইউরোপীয় দেশগুলো এই উদ্যোগের তীব্র বিরোধিতা করলেও আন্তর্জাতিক নৌবাহিনী বর্তমানে বাণিজ্যিক জাহাজগুলোকে পুরোপুরি সুরক্ষা দিতে পারছে না। অন্যদিকে হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনা এবং শুল্ক আদায়ের বিষয়ে ওমানের একটি প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় ওই অঞ্চলে বাণিজ্যিক অচলাবস্থা কাটানোর আশা ভেস্তে গেছে।

বাব-এল মানদেব প্রণালি বন্ধ বা ফি আরোপের কারণে তেল সরবরাহে মারাত্মক ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে, যা সৌদি আরবের জন্য বিকল্প রুট বন্ধ করে দেবে। এর আগে ২০২৪ সালেও তারা নিরাপদ চলাচলের বিনিময়ে মাসিক প্রায় ১৮ কোটি ডলার ফি আদায় করেছিল বলে জাতিসংঘের এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল। লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে দক্ষিণ আফ্রিকা ঘুরে এশিয়ার দিকে যেতে ৫০ দিন সময় লাগলেও এই সংক্ষিপ্ত প্রণালি দিয়ে যেতে মাত্র ১৬ দিন সময় লাগে।

সূত্র: টাইমস অফ ইসরায়েল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category