• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

শাবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন

 শাবিপ্রবি প্রতিনিধি / ৫০ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

 ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘মহান মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ’-এর ২৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।এতে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন সভাপতি এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ. ফ. ম. জাকারিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সংগঠনটির সাবজেক্ট কমিটির প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদ সমর্থক শিক্ষকদের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠিত ১০ সদস্যের সাবজেক্ট কমিটি সোমবার সন্ধ্যায় বৈঠক করে। বৈঠকে সর্বসম্মতিক্রমে সংগঠন পরিচালনার জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়। সেই নীতিমালার আলোকে আগামী এক বছরের জন্য ২৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন : সহসভাপতি-১ সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহ. মিজানুর রহমান, সহসভাপতি-২ গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গণিত বিভাগের অধ্যাপক মো. মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ শাওন, প্রচার সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরাদ, তথ্য ও গবেষণা সম্পাদক এফইটি বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল করিম এবং সমাজকল্যাণ সম্পাদক জিইই বিভাগের শিক্ষক মো. তারিকুল ইসলাম।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ১৬ জন শিক্ষক। তারা হলেন : পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আহমেদ কবির চৌধুরী ও অধ্যাপক ড. এস. এম. খুরশিদ আলম, সিইপি বিভাগের অধ্যাপক ড. সালমা আখতার, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোখলেসুর রহমান ও অধ্যাপক মোহাম্মদ মনসুর-উল-হায়দার, গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, এফইটি বিভাগের অধ্যাপক ড. মো. ইফতেখার আহমেদ ও অধ্যাপক মো. বেলাল হোসেন সিকদার, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাসুদ আলম ও অধ্যাপক ড. সাবিহা আফরিন, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরফ সিদ্দিকী, সিইই বিভাগের অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, জিইবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক সোবহানা তানজিমা আতিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category