• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজনগরে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু, মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি / ৪৪ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নৌকা নিয়ে হাওর এলাকায় নিখোঁজ হন মো. জমশেদ মিয়া (৭৫)। নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর গতকাল রাত ১২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামের কাউয়াদিঘি হাওর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত জমশেদ মিয়া বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে নৌকা নিয়ে বাড়ির পাশে কাউয়াদিঘি হাওরে যান জমশেদ মিয়া। মাঝের বান্দ নামক স্থানে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি। রাজনগর ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ১১টা পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে রাত ১২টার দিকে স্থানীয়রা পানির ওপর তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।
বিষয়টি বুধবার (৯ জুলাই নিশ্চিত করেছেন রাজনগর ফায়ার স্টেশনের ইনচার্জ মো. আলী হোসেন। অবসরপ্রাপ্ত এই পুলিশ সদস্যের আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে তার পরিবারসহ পুরো তুলাপুর গ্রাম ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category