• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

নওগাঁর বদলগাছীতে ‘সততা স্টোর’ উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি / ৩৫ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নওগাঁর বদলগাছীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে মুক্তিনগর দাখিল মাদ্রাসায় ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন।
মাদ্রাসা সুপার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, দুদক উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ প্রমুখ। এ সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দোয়া মাহফিলের মাধ্যমে ‘সততা স্টোর’-এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি মাদ্রাসার ৫৫ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, টিফিন বক্স, পানির বোতল, কলম ও খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

দোকানদারহীন এই ব্যতিক্রমী স্টোর চালুর বিষয়ে শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এই দোকান থেকে তারা নিজ দায়িত্বে পণ্য কিনে সততার সাথে বাক্সে টাকা জমা দেয়। এর মাধ্যমে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সততার সাথে চলার শিক্ষা পাচ্ছে।

মাদ্রাসার সহকারী শিক্ষক মনিরুজ্জামান বলেন, সততা স্টোরটি যেমন শিক্ষার্থীদের প্রয়োজনীয় চাহিদা মেটাবে, তেমনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদানে ভূমিকা রাখবে। এমন উদ্যোগের জন্য প্রতিষ্ঠানের পক্ষ হতে দুদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন বলেন, এটি একটি অত্যন্ত মহৎ উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সততা ও নৈতিক শিক্ষা অর্জিত হবে, যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘সততা স্টোর’-এর কোনো দোকানদার থাকে না; পণ্যের গায়ের মূল্য দেখে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে সততার সাথে নির্ধারিত বক্সে পণ্যের মূল্য পরিশোধ করে। এটি নৈতিকতা গঠনে দারুণ একটি মাধ্যম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category