• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন

রাণীনগরে নিখোঁজের সাড়ে ৩ঘন্টা পর বিলের পানি থেকে কৃষকের লাশ উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ২৫ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে নৌকা থেকে বিলের পানিতে পড়ে নিখোঁজ হওয়ার সাড়ে ৩ ঘন্টা পর আব্দুল মন্ডল (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলা সদরের বেলবাড়ি গ্রামের বিল থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন সাড়ে ৩ ঘন্টা খোঁজাখুঁজির একপর্যায়ে বিলের পানি থেকে তার লাশ উদ্ধার করে। মৃত আব্দুল মন্ডল বেলবাড়ি গ্রামের ইব্রাহীম মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মন্ডল ও তার স্ত্রী নৌকায় চড়ে গ্রামের মাঠে বিলের মধ্যে গরুর ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে তাদের খরের পালা থেকে খর নিয়ে নৌকায় বাড়ি ফিরছিল তারা দু’জন। পথে নৌকা থেকে আব্দুল মন্ডল বিলের পানিতে পড়ে যায়। এ সময় তার স্ত্রী স্থানীয় লোকজনকে ডাকতে থাকলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে স্থানীয়দের সাথে যোগ দেয়। ঘটনার সাড়ে ৩ঘন্টা পর দুপুর ১টার দিকে বিলের পানি থেকে আব্দুল মন্ডলকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category