• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের বনায়ন কর্মসূচিতে রোটারির উদ্যোগে ২ হাজার সুপারির চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক / ৪২৪ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ও রোটারি ক্লাব অব গুলশান টাইগার্সের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বনায়ন কর্মসূচি শুরু করে।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত জাতীয় বনায়ন কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৬৪।
এই কর্মসূচির আওতায় রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা এবং রোটারি ক্লাব অব গুলশান টাইগার্সের যৌথ উদ্যোগে আজা ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, বিকেল ৪:০০টায় রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের ১৮ নম্বর সেক্টরে পর্যায়ক্রমে ২,০০০টি সুপারির চারা রোপণ করা হবে।
আয়োজকদের মতে, এ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হবে।


অনুষ্ঠানে রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকার সভাপতি মোতাহের হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক মীর শাহিনুর ইসলামসহ রোটারিয়ান, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত থাকবেন।
সবুজ বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
উপস্থিত ছিলেন


রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকার প্রেসিডেন্ট, মোতাহের হোসাইন চৌধুরী, সেক্রেটারি মীর শাহিনুর ইসলাম।

রোটারি ক্লাব অব গুলশান টাইগার্স এর প্রেসিডেন্ট জিএম শরীফ, সেক্রেটারি মো: সোহেল রানা।

উপস্থিত পিডিজি রুবায়েত হোসাইন, রিপসা সিনিয়র করডিনেটর এডমিন মাহমুদুল হাসান, জাহাঙ্গীরনগর ক্লাবের পিপি খায়রুল আলম চাকলাদার, পিপি খন্দকার সাবের আলী, রিপসা লিগাল টিমের সদস্য ও পিপি এডভোকেট নায়লা খান, পিপি কায়জারি আলম, পিপি কাজী আজমল হক, পিপি ডা. ফারহানা হক, রোটারিয়ান এস এম জাহাঙ্গীর আলম, রিপসা এসিস্ট্যান্ট করডিনেটর জাহাঙ্গীর আলম।

অন্যান্যর মধ্যে রোটারি ক্লাব অব ঢাকার প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামরুজ্জামান, রোটারি ক্লাব অব ইস্কাটনের প্রেসিডেন্ট সেগুফতা তারান্নুম দুরদানা, রোটারি ক্লাব অব অবনীর প্রেসিডেন্ট নাসরীন জে রানী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category