• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Headline
যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে রাষ্ট্রপতির দায়িত্ব কে পাবেন?

নিজস্ব প্রতিবেদক / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ছবি: সংগৃহীত

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সরকারের পক্ষ থেকে কিংবা বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও একথা এখন মানুষের মুখে মুখে। কী প্রক্রিয়ার পদত্যাগ করেন একজন রাষ্ট্রপতি? আর পদত্যাগ করলে অস্থায়ী রাষ্ট্রপতির পদে কে আসীন হবেন?

রাষ্ট্রপতি নিজে থেকে পদত্যাগ না করলে তাকে সরানো একটি জটিল প্রক্রিয়া। তবে দেখা যায় ইমপিচমেন্টের আশঙ্কা থাকলে রাষ্ট্রপতি নিজে থেকেই পদত্যাগ করেন। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী নিজ দলের আস্থা হারালে ইমপিচমেন্টের ভয়ে মাত্র ৭ মাস ৭ দিন দায়িত্ব পালন করে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। ২০০১ সালের ১৪ নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং নিজ দল বিএনপির তীব্র চাপের মুখে ২০০২ সালের ২১ জুন পদত্যাগ করেন।

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দিবেন। বাংলাদেশ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

এর আগে ২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতির অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তৎকালীন স্পিকার ব‍্যারিস্টার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category