• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

জেন-জি আন্দোলন : লোকসভার স্পিকারের সঙ্গে রাহুল-অখিলেশের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

 ছবি : সংগৃহীত
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে অব্যাহত বিক্ষোভ এবং লোকসভার কার্যক্রমে সৃষ্ট তীব্র অচলাবস্থা কাটাতে স্পিকার ওম বিড়লার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ভারতের বিরোধী দলের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (২৩ জুলাই) লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ অন্য বিরোধীরা এই বৈঠকে অংশ নেন।
নতুন দিল্লির এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা সৌগত রায় ও মহুয়া মৈত্রও উপস্থিত ছিলেন।
এর আগে লোকসভার ‘প্রশ্নোত্তর পর্ব’ চলাকালীন নিট ইস্যু নিয়ে বিরোধীদের টানা হট্টগোলের মুখে স্পিকার ওম বিড়লা তাদের নিজ কক্ষে এসে আলোচনার আমন্ত্রণ জানান। স্পিকার স্পষ্ট জানান, সরকার সংসদে নিট পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনায় রাজি রয়েছে। বিরোধী দলগুলো নিয়ম মেনে আলোচনার নির্দিষ্ট দিন ও সময় নির্ধারণের জন্য প্রস্তাব দিলে তিনি সেই অনুযায়ী আলোচনা পরিচালনার অনুমতি দেবেন।
সূত্র: পিটিআই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category