• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন

আদমদীঘির হাট-বাজারে সবজি বাজারে অগ্নিমূল্য

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ৬১ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কয়েক দিনের টানা বৃষ্টিতে ফসলী মাঠে পানি জমে শাক-সবজি ক্ষেত ডুবে  যাওয়ায় বগুড়া আদমদীঘি উপজেলার বিভিন্ন হাট-বাজারে ব্যাপক হারে শাক-সবজির দাম বেড়ে গেছে। হঠাৎ করে শাক-সবজির দাম বেড়ে যাওয়ায় সাধারন মানুষ পড়েছে চরম বিপাকে। শাক-সবজির পাশাপাশি বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতিটি সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে ৩০ থেকে ৬০ টাকা।

সরজমিনে গিয়ে মঙ্গলবার আদমদীঘি উপজেলা সদরের হাটে গিয়ে দেখা যায়, হাটে প্রচুর পরিমানে শাক-সবজি আমদানী হয়েছে। আমদানীতে কোন কমতি নেই, তবু শাক-সবজির দাম বেশী। একই অবস্থা উপজেলার সান্তাহার রাধাকান্ত হাট, ছাতিয়ানগ্রাম হাট, নশরতপুর হাট, কুন্দগ্রাম হাট, চাঁপাপুর হাটসহ বিভিন্ন বাজার গুলোতে। গত এক সপ্তাহ আগেও প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ২৫ টাকা কেজি দরে। এখন সেই আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। পোটলের দাম ছিল প্রতি কেজি ২০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৪০  টাকা,করলা ছিল প্রতি কেজি ৪০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১০০টাকা, ঝিঙা ছিল প্রতি কেজি ৪০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা, বেগুন প্রতি কেজি ছিল ৪০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। পালন শাক, কলমি শাক, লাল শাক, পুঁই শাক, পাট শাক সহ প্রতিটি শাক-এ কেজি প্রতি দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এছাড়াও কাঁচা মরিচ গত এক সপ্তাহ আগেও ছিল ৪০ টাকা কেজি। সেই কাঁচা মরিচ এখন ক্রেতাদের কিনতে হচ্ছে ১৫০ টাকা কেজি। মঙ্গলবার আদমদীঘি হাটে আসা ভ্যান চালক আবুল হোসেন, জীবন বর্মন, টমটম চালক উজ্জল হোসেন ও অর্পব সরকার বলেন, যে হারে শাক-সবজির দাম বেড়েছে তাতে করে আমাদের মতো নিন্ম আয়ের মানুষজন চরম বিপাকে পড়েছেন। তারা আরও বলেন, প্রতিদিন যে টাকা আয় হয়, তা দিয়ে চাল কিনতেই লেগে যায়। শাক-সবজির যে দাম কি করে কিনবো। সবজি বিক্রেতা আলীবর, আজিজুল সহ আরও কয়েকজন বলেন, বৃষ্টিপাত হওয়ায় কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে। ফসল নষ্ট হয়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে হাট-বাজারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category