• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

‘আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলে’ স্প্যানিশ সাংবাদিকের দাবি

বর্তমান বাংলাদেশ ডেস্ক / ৬২ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে কেন্দ্র করে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার লড়াই নিয়ে উত্তেজনা তুঙ্গে। তবে মাঠের লড়াইয়ের আগেই বিতর্কের জন্ম দিলেন স্পেনের জনপ্রিয় সাংবাদিক রবার্তো গোমেজ। রেডিও মার্কার অনুষ্ঠান ‘লা ত্রিবু’-তে আর্জেন্টিনার ফুটবলারদের খেলার ধরন নিয়ে কঠোর সমালোচনা করে তিনি তাদেরকে ‘বিশ্ব ফুটবলের সবচেয়ে নোংরা দল’ হিসেবে আখ্যায়িত করেছে |

গোমেজ বলেন, ‘বিশ্ব ফুটবলের ইতিহাসে আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলা জাতীয় দল। তাদের কিছু ফুটবলার সহিংসতার কাছাকাছি চলে যায়। এটা একটি সহিংস দল।’ তবে সমালোচনার পাশাপাশি তিনি এও স্বীকার করেছেন যে, আর্জেন্টিনার মতো কঠিন প্রতিপক্ষ আর দ্বিতীয়টি নেই এবং তাদের বিপক্ষে জয় পাওয়া স্পেনের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হবে।

একদিকে সমালোচনা করলেও স্পেনের জয়ের ব্যাপারে গোমেজ শতভাগ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, স্পেনই বিশ্বকাপ জিতবে। তবে তা অর্জন করতে আমাদের ভীষণ কঠিন লড়াই করতে হবে।’ বর্তমান বিশ্বকাপে স্পেনকে সেরা দল হিসেবে উল্লেখ করে তিনি আরও যোগ করেন, টুর্নামেন্টে স্পেনই সবচেয়ে সুন্দর ফুটবল খেলছে।

কোচদের নিয়ে মন্তব্য করতে গিয়ে গোমেজ বলেন, স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবারের বিশ্বকাপের সেরা কোচ। তবে প্রতিপক্ষ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকেও তিনি ‘অসাধারণ’ বলে স্বীকৃতি দিয়েছেন।

উল্লেখ্য যে, আগামীকাল রবিবার নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে একদিকে যেমন আর্জেন্টিনার অদম্য লড়াইয়ের মানসিকতা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব, অন্যদিকে স্পেনের টিকিটাকা ও কৌশলগত ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইটিও দারুণ জমজমাট হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category