• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

বিতর্কের মধ্যেই আশুগঞ্জের ইউএনও রাফে মোহাম্মদের বদলি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ৪৪ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রাফে মোহাম্মদ ছড়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে বদলি করেছে সরকার। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। তবে বদলির নির্দিষ্ট কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

সম্প্রতি রাফে মোহাম্মদ ছড়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি নিউজ ভাইরাল হলে আশুগঞ্জে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। নিউজে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ২৩ জন আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার ঘটনায় সম্পৃক্ত ছিলেন।

এনিয়ে আশুগঞ্জ উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জুলাই আন্দোলনের বিভিন্ন অংশীজন এবং স্থানীয় নাগরিকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

এসব অভিযোগ প্রত্যাখ্যান করে উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া বলেন, ঘটনার সময় তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন এবং ওই রাতে দায়িত্ব পালন করলেও কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর কর্মকর্তারাও বিষয়টির সাক্ষী রয়েছেন। এছাড়াও আশুগঞ্জের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা নিয়ে ক্ষুব্ধ একটি মহল আমার বিরুদ্ধে এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।

এমন পরিস্থিতিতে ভাইরাল বিতর্কের মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের বদলির আদেশ জারি হওয়ায় আশুগঞ্জসহ সংশ্লিষ্ট মহলে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে বদলি ও সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপিত অভিযোগের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সরকারি প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category