• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

জুমার নামাজে কাতার পূর্ণ করা

ইসলামী ডেস্ক / ৭৭ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ছবি : সংগৃহীত
প্রশ্ন : আমাদের মহল্লার মসজিদটি তিন তলাবিশিষ্ট। জুমার দিন পুরো মসজিদ ভরে যায়। খুতবার সময় তৃতীয় তলায় অনেকেই জায়গা না পেয়ে পেছনে দাঁড়িয়ে থাকে। ইকামতের সময় সবাই দাঁড়ালে কাতারের মাঝে জায়গা খালি হয়। তখন অনেকেই কাতারে দাঁড়াতে পারে। কখনো কখনো নামাজ শুরু হয়ে যাওয়ার পরও কোথাও খালি জায়গা দেখা যায়। তখন পেছন থেকে দুয়েকজন নামাজিদের সামনে দিয়ে সেখানে গিয়ে দাঁড়ায়। আমার প্রশ্ন হচ্ছে, এ ক্ষেত্রে নামাজিদের সামনে দিয়ে অতিক্রম করা কি জায়েজ আছে?
তাহমিদুর রহমান শেরপুর
উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে গেলেও খালি স্থানের জায়গা পূর্ণ করার জন্য তাদের সামনে দিয়ে যাওয়া যাবে। কারণ কাতার পূূর্ণ করার বিধান পালনের জন্য মুসল্লিদের সামনে দিয়েও যাওয়া জায়েজ আছে। প্রকাশ থাকে যে, নামাজ শুরু করার আগেই ডানে-বাঁয়ে লক্ষ করে মিলে মিলে দাঁড়াতে হয়।
জাবির ইবনে সামুরা (রা.) বলেন,  রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা কি এভাবে কাতারবন্দি হয়ে দাঁড়াবে না, যেভাবে ফেরেশতাগণ তাঁদের রবের সামনে কাতারবন্দি হয়ে  দাঁড়ায়? আমরা বললাম, ফেরেশতাগণ তাঁদের রবের সামনে কীভাবে কাতারবন্দি হয়ে দাঁড়ায়? রাসুল (সা.) বললেন, তাঁরা সামনের কাতারগুলো আগে পূর্ণ করে এবং গায়ে গায়ে লেগে দাঁড়ায়।’ (মুসলিম : ৪৩০; হালবাতুল মুজাল্লি : ২/৩১২; রদ্দুল মুহতার : ১/৬৩৬)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category