• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ইয়ামালের এলাকাজুড়ে উৎসবের আমেজ মেসির বিপক্ষে ফাইনাল, 

বর্তমান বাংলাদেশ ডেস্ক / ৯৫ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের জন্য গর্বে ভাসছে বার্সেলোনার পাশের শ্রমজীবী এলাকা রোকাফোন্দা। বিশ্বকাপ ফাইনালে তার প্রিয় ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে পুরো এলাকায়।

যে মাঠে ছোটবেলায় ফুটবল খেলে বড় হয়েছেন ইয়ামাল, সেখানে এখনো শিশু-কিশোরদের পদচারণা। স্থানীয়দের বিশ্বাস, নিজেদের এলাকার এই তরুণই এখন পুরো স্পেনের আশা।স্থানীয় বাসিন্দা কেবা বলেন, ছোটবেলা থেকেই ইয়ামাল মেসিকে আদর্শ মানতেন। এখন বিশ্বকাপের ফাইনালে সেই মেসির বিপক্ষেই তাকে খেলতে দেখা সত্যিই অবিশ্বাস্য।

এলাকার একটি দেয়ালে আঁকা হয়েছে ইয়ামালের বিশাল প্রতিকৃতি। সেখানেই বসে নাতির খেলা দেখার অপেক্ষায় ছিলেন তার দাদি ফাতিমা নাসরাউই। তিনি বলেন, স্পেনের জয়ই চান তিনি। আর ইয়ামাল গোল করলে সবচেয়ে জোরে তিনিই চিৎকার করবেন।

ইয়ামালের ১৫ বছর বয়সী চাচাতো ভাই রায়ান বলেন, ‘আমরা একসঙ্গে বড় হয়েছি। আমার কাছে সে শুধু একজন ফুটবলার নয়, ভাইয়ের মতো।’

মরক্কোর বাবা ও নিরক্ষীয় গিনির মায়ের সন্তান ইয়ামাল কখনোই নিজের শেকড় ভুলে যাননি। গোল করার পর তার বিখ্যাত ‘৩০৪’ উদযাপন রোকাফোন্দার ডাকঘরের কোডের প্রতি সম্মান জানিয়ে করা। এবারের বিশ্বকাপেও তিনি মাথার ফিতায় নিজের এলাকার নাম লিখে খেলছেন। এছাড়া বুটে ব্যবহার করেছেন বাবা-মায়ের দুই দেশের পতাকা।

ইয়ামালের মতে, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের মিলনেরও প্রতীক। আর সেই বিশ্বাস নিয়েই এখন বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে লিওনেল মেসির বিপক্ষে নামার অপেক্ষায় রয়েছেন স্পেনের এই তরুণ তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category