• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

আর্জেন্টিনাকে আবার বিশ্বকাপের ফাইনালে তুলে ভাষা হারিয়ে ফেলেছেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক বর্তমান বাংলাদেশ / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

উচ্ছ্বসিত লিওনেল স্কালোনি। ছবি: ফিফা
ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে আবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আটলান্টায় মাত্র সাত মিনিটের ব্যবধানে লিওনেল মেসির জোড়া অ্যাসিস্টে গোল করে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা

ম্যাচ শেষে আবেগাপ্লুত আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বললেন, ‘আমি ভাষাহীন। আমাদের দেশ ও মানুষের জন্য এটি বিশাল আনন্দের মুহূর্ত। এই অসাধারণ দলটিকে দেখে আমি মুগ্ধ। আমরা অবশ্যই শিরোপা জেতার চেষ্টা করব।

কিন্তু আজকের ম্যাচের পর কথা বলাটাই কঠিন হয়ে যাচ্ছে।’এরপর খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়ে স্কালোনি বললেন, ‘মানুষের পক্ষে বোঝা কঠিন, আমাদের খেলোয়াড়রা মাঠে কী অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। আমরা অনন্য। এই কথা আমি অহংকার করে বলছি না।

‘শেষ মুহূর্ত পর্যন্ত সবটুকু উজাড় করে দেওয়ার মর্যাদা এই জার্সির প্রাপ্য, কোনো কিছুই জমিয়ে রাখা উচিত নয়। আমাদের খেলোয়াড়রা আবারো প্রমাণ করেছে যে, সাধারণ মানুষের মতোই তারাও এই জার্সির টান মনে-প্রাণে অনুভব করে’—যোগ করেন স্কালোনি।

নিউ জার্সিতে আগামী রবিবার রাতে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category