• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাঁঠালিয়ায় জুলাই শহিদ দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে “জুলাই শহিদ দিবসের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমী রানী বল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (দলীয় পদ স্থগিত) মো. আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার মুন্সী, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ জুলাই শহিদ দিবসের আলোচনা সভা ও দোয়া মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিরা জুলাই শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন। আলোচনা শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category