• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন

মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক অপু

নেত্রকোনা প্রতিনিধি / ৮৬ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ছবি- সভাপতি রাকিব                                                              সাধারণ সম্পাদক অপু

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের ৮ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল।

আজ বুধবার জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল মঙ্গলবার জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের স্বাক্ষরে ৮ সদস্যর এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে জামিউল ইসলাম রাকিবকে। সিনিয়র সহসভাপতি হয়েছেন নোমান আহাম্মদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাজমুছ সাদি চৌধুরী অপু।

এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মানব গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আহাম্মেদ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক পদে কিরণ খাঁ, প্রচার সম্পাদক পদে সৌরভ খান এবং দপ্তর সম্পাদক পদে রিয়াজ রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের অনুমোদনপত্রে নবগঠিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সভাপতি জামিউল ইসলাম রাকিব এর আগে দীর্ঘদিন মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর সাধারণ সম্পাদক নাজমুছ সাদি চৌধুরী অপু দীর্ঘদিন মোহনগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category