• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হলেন সোহাগ

নিজস্ব প্রতিবেদক / ৭৫ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন তাঁর রাজনৈতিক সচিব মনিরুল ইসলাম সোহাগকে বর্ধিত দায়িত্ব হিসেবে ব্যক্তিগত সহকারী পদে নিয়োগ দিয়েছেন। সরকারি ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ, সমন্বয় এবং দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম সোহাগ দীর্ঘ প্রায় দুই দশক ধরে এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এস এম জাহাঙ্গীর হোসেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাঁকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন। পরে গত ২ জুলাই ২০২৬ তারিখে তাঁর দায়িত্বের পরিধি বৃদ্ধি করে ব্যক্তিগত সহকারী পদেও দায়িত্ব অর্পণ করা হয়। গতকাল ১৪ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, রাজনৈতিক জীবনে মনিরুল ইসলাম সোহাগ বৃহত্তর উত্তরা থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ছাত্ররাজনীতি শেষে তিনি বিএনপির মূল ধারার রাজনীতিতে যুক্ত হন এবং উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে মনিরুল ইসলাম সোহাগ বলেন, “সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমার প্রতি বারবার আস্থা ও বিশ্বাস রাখার জন্য ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ।

আমার একটাই চাওয়া, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তাওফিক দান করেন। আমি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব এবং ঢাকা-১৮ আসনের জনগণের কল্যাণে কাজ করে যাব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category