• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সংস্কার ধাপে ধাপে বাস্তবায়নে একমত আইএমএফ :অর্থমন্ত্রী

অর্থনীতি ডেস্ক বর্তমান বাংলাদেশ / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

‘পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি’

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সংস্কার ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। রাতারাতি বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব নয় এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) এ বিষয়ে একমত হয়েছে। কোন সংস্কার কখন করা প্রয়োজন, সেই অগ্রাধিকার ঠিক করেই এগোনো হবে। গতকাল সোমবার সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ ও হংকং বিষয়ক মিশনপ্রধান ইভ ক্রজনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী। বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারের আর্থিক সংস্কার, রাজনৈতিক দায়িত্বশীলতা এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির প্রতি আইএমএফ সম্মান জানিয়েছে। নতুন ঋণ কর্মসূচির ভিত্তি ও বাস্তবায়নের ধাপ নিয়েও উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি কোন ভিত্তির ওপর পরিচালিত হবে, সে বিষয়ে দুই পক্ষের মধ্যে পরিষ্কার ধারণা হয়েছে। সরকার যে ভিত্তি ও নীতিমালার প্রস্তাব দিয়েছে, আইএমএফ তাতে একমত হয়েছে।

অর্থমন্ত্রী আরো বলেন, একটি রাজনৈতিক সরকারের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে। জনগণের স্বার্থ অক্ষুণ্ন রেখেই অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে। এ ধরনের রাজনৈতিক দায়িত্বশীলতাকে আইএমএফ গুরুত্বের সঙ্গে দেখেছে এবং সম্মান জানিয়েছে। অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকারের চার মাসের কর্মকাণ্ডে আর্থিক খাতের সংস্কার, শেয়ার বাজার ও পুঁজিবাজারের উন্নয়ন এবং রাজস্ব আদায়ে যে অগ্রগতি হয়েছে, তাতে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। তিনি দাবি করেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র চার মাসে কর আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই ধারা ধরে রেখে কর-জিডিপি অনুপাত বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

ভর্তুকির বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখনো কোনো নির্দিষ্ট শর্ত বা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়নি। আপাতত নতুন কর্মসূচির মূল ভিত্তি তৈরির বিষয়েই কথা হয়েছে। পরবর্তী পর্যায়ের আলোচনায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কী না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আজকের বৈঠকে পে-স্কেলের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে এ পর্যন্ত অন্যান্য যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলোতে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। নতুন ঋণ কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইএমএফের পক্ষ থেকে নতুন ঋণ কর্মসূচিতে যাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হচ্ছে এবং সরকার সেগুলো ধাপে ধাপে বা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। আইএমএফের সঙ্গে আলোচনা চলমান। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে বিশ্বব্যাংকের বার্ষিক সভার সময় এ বিষয়ে আবার আলোচনা হবে। বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমে আইএমএফ সন্তুষ্ট এবং সেই ভিত্তিতেই নতুন কর্মসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category