• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

অন্ধকারে তাঁর অবশিষ্ট অধ্যায়,এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী

কাজী শামসুল ইসলাম / ১৭৯ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

হুসেইন মুহম্মদ এরশাদ/ ছবি সংগৃহীত

১৪ জুলাই ‍জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৯ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

মূত্যৃর পরে দাফন নিয়েও চলে রশি টানাটানি। অবশেষে তাকে তার রংপুরের বাসভবন (পল্লী নিবাসে) দাফন করা হয়।

মেধাবী এরশাদ তার আত্মজীবনীতে লিখেছেন, প্রথম চাকরির ইন্টারভিউ দিয়েছিলে চট্টগ্রাম কাষ্টমসে। এরপরেই সেনাবাহিনীর চাকরিতে পরীক্ষা দেন। প্রায় একই সময়ে দু’টি চাকরিতেই ডাক পান। সেনাবাহিনীতে চাকরির বিষয়ে বাবার ছিলো অনেক আপত্তি। অনেকটা জোর করেই সম্মতি আদায় করে ১৯৫১ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে সেনাপ্রধান হওয়া, সর্বশেষে রাষ্ট্র ক্ষমতা দখল মতান্তরে গ্রহণ করেন। এরপর নানান ঘটনা প্রবাহের মধ্যদিয়ে যেতে হয়েছে তাকে।

নানা কারণে স্বৈরাচারের তকমা জুটে যায় ললাটে। আর নব্বইয়ের গণআন্দোলনের মুখে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন। প্রেসিডেন্ট থাকাকালীন রংপুরে নামতে গেলে প্রবল বাঁধার মুখে ফিরে এলেও কারাবন্দি এরশাদ জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন। কারাগার থেকেই প্রথম বারের মতো রংপুরের পাঁচটি আসনে জয়ী হন। এরপর সরাসরি ক্ষমতায় না থাকলেও শেষ দিন পর্যন্ত অন্যতম নিয়াময় শক্তি হিসেবে বিবেচিত হয়েছেন। এরশাদের প্রতিষ্ঠা করা জাতীয় পার্টি তার জীবদ্দশায় চার ভাগে বিভক্ত হয়ে পড়ে। মৃত্যুর পর স্ত্রী রওশন এরশাদ, ভাই জিএম কাদের ও ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে ত্রিধারায় বিভক্ত হয়ে পড়েছে।

প্রয়াত এই রাষ্ট্রপতি ২০১৬ সালে “আমার কর্ম আমার জীবন’ নামে আংশিক জীবনী প্রকাশ করেছেন। ওই বইয়ে স্থান পেয়েছে তার বেড়ে ওঠা, স্কুল জীবন, সেনাবাহিনীতে প্রবেশ, রাষ্ট্রপতি হওয়া, ক্ষমতা হস্তান্তরের পর জেলে যাওয়া এবং জেল থেকে মুক্তি পর্যন্ত। ৮৬৪ পৃষ্ঠার বইটিতে অনেক অজানা তথ্য তুলে ধরেছেন। প্রথম বইয়ে নায়িকার নাম প্রকাশ না করলেও অকপটে স্বীকার করেছেন তার প্রথম প্রেম পত্রের চিঠির অনুভূতি। সেই চিঠির ভেতরে থাকা গোলাপের পাপড়ির ঘ্রাণ। চিঠির সেই নায়িকা প্রতি আকর্ষণের কারণে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আবার জীবনে প্রথম অন্যের টাই পরে চাকরীর ইন্টারভিউ দেওয়া, চাকরীতে যোগদান, রওশনের বাবার সঙ্গে টেনিস খেলা থেকে কিভাবে পরিণয় সবই তুলেছেন তার প্রথম বইয়ে।

জীবদ্দশায় অসমাপ্ত আত্মজীবনী (আমার জীবনের অবশিষ্ট অধ্যায়) প্রকাশ করতে চেয়েছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। সবকিছু চূড়ান্ত করে এনেছিলেন আর কয়েকটা দিন সময় পেলে প্রকাশনা উৎসব করে যেতে পারতেন।

কিন্তু তা আর করে যেতে পারেন নি। জীবদ্দশায় কেনো এতো তাড়াহুড়ো করেছিলেন সমর্থকরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছেন এখন। যে বইটির, প্রচ্ছদ থেকে সবকিছু চুড়ান্ত শুধু প্রিন্ট করানো বাকি, সেই কাজটুকু করার কোন উদ্যোগ দেখা যায় নি গত ৭ বছরে। তার প্রতিষ্ঠিত জাতীয় পার্টি নিয়ে যতটা টানাহেচড়া চলছে, তার সিকিভাগ আগ্রহ দেখা যাচ্ছে না বইটি নিয়ে।

হুসেইন মুহম্মদ এরশাদ নিজেই বইটির নামকরণ করেছিলেন ‘আমার জীবনের অবশিষ্ট অধ্যায়’। এতে স্থান পেয়েছে জেল থেকে বের হওয়ার পর তার রাজনীতি, বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট। নানা রকম ঘটনা প্রবাহ ও জাপার ভাঙ্গা গড়ার নানা রকম উত্থান পতন। বইটির প্রচ্ছদে এরশাদের কোট টাই পরা পোর্টেট ছবি। আর পেছনের প্রচ্ছদে গোধুলীলগ্নে চিন্তমগ্ন এরশাদের সাদাকালো ছবি প্রয়াত এই রাষ্ট্রপতি নিজেই পছন্দ করেছিলেন। পৃষ্ঠা সংখ্যা নির্ধারণ করেছিলেন ৮৩২টি।

হুসেইন মহুম্মদ এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভরায় বইটির অনুলিখন করেছেন। এরশাদের দীর্ঘ সময়ের এ সহযোগি বার্তা২৪.কম’কে বলেছেন, স্যারের (এরশাদ) মৃত্যুর পর বইটির পান্ডুলিপি জিএম কাদের এর হাতে দেওয়া হয়। তিনি নিজেও বের করলেন না, আবার আমাদেরকেও করতে দিলেন না। অথচ তার নিজের লেখা অখাদ্য-কুখাদ্য বই প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category