• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline
রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা ওয়াহিদুজ্জামান মিলু  কে নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক গুঞ্জন।

শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি / ৬০ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

কালিয়া পৌর নির্বাচন

​আসন্ন  নড়াইল জেলার কালিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মাঝে আলোচনা এখন তুঙ্গে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা সমীকরণের মধ্যে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও দীর্ঘদিনের ত্যাগী নেতা হিসেবে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনায় উঠে এসেছে  ওয়াহিদুজ্জামান মিলুর নাম। তিনি ইতিমধ্যেই প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করে সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
​নড়াইল জেলার কালিয়া উপজেলার কালিয়া পৌর সভার শেখ পরিবারের ( বড়বাড়ী)এক কৃতি সন্তান ওয়াহিদুজ্জামান মিলু । রাজপথ থেকে উঠে আসা সাবেক এই তুখোড় ছাত্রনেতা বর্তমানে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  হিসেবে দায়িত্ব পালন করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন অকুতোভয় লড়াকু সৈনিক হিসেবে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে তার রয়েছে ব্যাপক গ্রহণ যোগ্যতা।
​স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের নানা প্রতিকূল ও সুখে-দুঃখে নেতা-কর্মীদের পাশে থেকে অবিচল ভাবে সংগ্রাম করে গেছেন তিনি। দলের জন্য ত্যাগ স্বীকার করা এই নেতা উপজেলা ও পৌর এলাকার একজন বিশিষ্ট সমাজ সেবক হিসেবে ও সুপরিচিত। দলমত, ধর্মবর্ণ বা বিশেষ কোনো গোত্রের ভেদাভেদ ভুলে তিনি সব সময় কালিয়া পৌর এলাকার সাধারণ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সকলকে সমান দৃষ্টিতে মূল্যায়ন করার এক অনন্য মানবিক গুণ রয়েছে তার মাঝে।
তিনি কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি, কালিয়া শহীদ আব্দুস ছালাম সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচ,এস,সি ও খুলনা সি,টি কলেজ থেকে  ডিগ্রি পাশ করেন।
তিনি বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে ২ বার মনোনয়ন প্রাপ্ত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে কালিয়া পৌর নির্বাচনে অংশ গ্রহণ করে।
​সাধারণ ভোটার এবং স্থানীয় নেতা-কর্মীদের মতে, স,ম, ওয়াহিদুজ্জামান মিলু  একজন অত্যন্ত কর্মীবান্ধব ও জনবান্ধব অভিভাবক। বিপদে-আপদে তিনি সবসময় সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে আসছেন। জনগণের প্রতি এই নিবেদিতপ্রাণ নেতা আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী হলে কালিয়া পৌরসভার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং একটি আদর্শ ও বৈষম্যহীন পৌরসভা গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category