• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

অতিবৃষ্টি ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা।

শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি / ৭৯ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

প্রাকৃতিক দুর্যোগ, টানা অতিবৃষ্টি ও নদীভাঙনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় নড়াইলের কালিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার নদীভাঙনপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত, উদ্ধার কার্যক্রম জোরদার এবং বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম সাধারন সম্পাদক শেখ শিহাব উদ্দিন প্রেসক্লাব কালিয়ার সভাপতি শেখ ফসিয়ার রহমান সাধারণ সম্পাদক সম্রাট তালুকদার সাংবাদিক শেখ ফাঈম, বাবর আলী রামিম সরদার খায়রুল ইসলাম, প্রমুখ এছাড়াও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় দুর্যোগকালীন সময়ে জনগণের জানমাল রক্ষায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে তাৎক্ষণিক সাড়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category