• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই

আন্তর্জাতিক ডেস্ক / ৬৫ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

শেখ হামাদ বিন খলিফা আল থানি

কাতারের সাবেক আমির ও আধুনিক কাতারের রূপকার হিসেবে পরিচিত শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই। রোববার (১২ জুলাই) সকালে তিনি ৭৪ বছর বয়সে মারা গেছেন। দেশটির রাজকীয় প্রশাসনিক দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

আমিরি দিওয়ানের বিবৃতিতে বলা হয়, মহান আল্লাহর ফয়সালার প্রতি পূর্ণ বিশ্বাস ও ধৈর্য ধারণ করে আমরা গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানাচ্ছি। আল্লাহ মরহুমের প্রতি রহম করুন। আজ সকালে তাঁর মহামান্য ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন।

শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বেই জ্বালানি সম্পদসমৃদ্ধ দেশটি দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত রূপান্তর এবং আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী অবস্থান অর্জন করে। তাঁর শাসনামলে কাতার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি লাভ করে এবং বিশ্ব রাজনীতি ও কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে।

বর্তমানে উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কাতারের প্রভাব বিস্তৃত। শেখ হামাদের সময়েই দেশটি আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান সুদৃঢ় করার দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি করে।

তাঁর শাসনামলের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল ১৯৯৬ সালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিষ্ঠা। এই সংবাদমাধ্যম অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে অন্যতম প্রভাবশালী গণমাধ্যমে পরিণত হয় এবং আন্তর্জাতিক সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ করে।

এ ছাড়া ২০০৪ সালে কাতারের প্রথম স্থায়ী সংবিধান প্রণয়নও তাঁর আমলেই সম্পন্ন হয়। একই সময়ে পৌরসভা নির্বাচন চালু করা হয়, যেখানে প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার দেওয়া হয় এবং নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগও নিশ্চিত করা হয়। এসব পদক্ষেপ কাতারের রাজনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন এবং তাঁর ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করেন। সে সময় শেখ তামিমের বয়স ছিল ৩৩ বছর।

শেখ হামাদের শাসনামলে গড়ে ওঠা উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় কাতার ২০২২ সালে পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসরের উদ্বোধনী ম্যাচে উপস্থিত দর্শকদের করতালিতে তিনি উষ্ণ অভ্যর্থনা পান।

শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে কাতারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক নেতৃত্ব ও আধুনিক কাতার গঠনে অবদানের জন্য তাঁকে দেশটির ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category