• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাণীনগরে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ১০২ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় ৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামের রায়হান মাঝি লিটনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামে মূর্তি বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে থানা পুলিশ ওই গ্রামের রায়হান মাঝি লিটনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি তল্লাশী করে একটি ঘরের খাটের নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূল্যবান এই মূর্তিটি কষ্টি পাথরের। যার ওজন প্রায় ৯ কেজি।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মূর্তি বেচাকেনা চক্রের সদস্যরা পালিয়ে গেছে। পুলিশ মূর্তিটি উদ্ধার করে বিকেলে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category