• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক কারাগারে

ময়মনসিংহ ব্যুরো / ৬৩ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

ময়মনসিংহের মুক্তাগাছায় ৮ বছর বছর বয়সি শিশুকে ধর্ষণ মামলায় ৮ বছর বয়সি ধর্ষণ মামলায় সুমন আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) বিকালে আদালতের নির্দেশে গ্রেপ্তার সুমন আহমেদকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার সুমন উপজেলার আব্দুল কাদেরের ছেলে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে শিশুর মা বাদি হয়ে সুমন আহমেদকে আসামি করে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গত ৬ জুলাই বেলা ৩টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী সুমন আহমেদ তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে জোড়পুর্বক ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় শিশুটি ভয়ে বিষয়টি গোপন রাখে। ঘটনার পর থেকে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

পরে বৃহস্পতিবার দুপুরে শিশুটি প্রতিবেশী এক কিশোরীর কাছে ঘটনার বর্ণনা দিলে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের নজরে আসে। পরে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত সুমন আহমেদকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিজেদের হেফাজতে নেয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, চকলেটের প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার পর আসামি সুমন আহমেদকে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে শিশুর জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category