• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Headline
সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান নাসের রহমান এমপির

মৌলভীবাজার প্রতিনিধি / ১০৪ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট আকস্মিক বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ ( সদর – রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
তিনি সরকারি সকল সংস্থা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ও সকল অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করে বন্যাদুর্গত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
নাসের রহমান বলেন, বন্যাকবলিত মানুষের জন্য বিশুদ্ধ পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, শিশুখাদ্য এবং অন্যান্য জরুরি সামগ্রী নিয়ে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণে সর্বোচ্চ আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, “মানুষ মানুষের জন্য। দুর্যোগের এই কঠিন সময়ে আসুন, আমরা সবাই একসঙ্গে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াই। মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তাদের দুর্ভোগ লাঘবে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category