• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন

মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙ্গে ৩৫ টি গ্রাম প্লাবিত। নিহত ১

​মৌলভীবাজার প্রতিনিধি / ৭৫ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মৌলভীবাজারন কয়েক দিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙ্গে ৩৫ টি গ্রাম প্লাবিত। পানিবন্দি প্রায় ২০ হাজার মানুষ। বন্যায় ১জন নিহত।

মৌলভীবাজার অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে আশা পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল, শ্রীপুর, ভান্ডারীগাঁও সহ ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় মনুনদীর ভাঙ্গনে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পরেছেন প্রায় ২০ হাজার মানুষ। মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের একামধু এলাকায় বন্যার পানিতে ভেসে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. আশরাফ আলী ওরফে আশই মিয়া (৭০)।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: খালেদ বিন অলীদ বলেন ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মনুনদীর প্রতিরক্ষা বাঁধের অনেক জায়গায় উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর একটি স্থান ভাঙ্গন দেখা দিয়েছে। তারা মাঠে রয়েছেন,সব প্রস্তুতিও রয়েছে।

হঠাৎ করে গেল দুই দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে ক্রমেই বাড়ছে জেলার নদী ও হাওরে পানি। জেলার মনু, কুশিয়ারা,ফানাই,ধলাই ও জুড়ী নদী ছাড়াও হাকালুকি,কাউয়াদিঘি ও হাইলহাওর পানিতে ভরে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category