• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন

রাণীনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নওগাঁর রাণীনগরে মাঠে পাওয়ার ট্রিলার নিতে যাওয়ার সময় বজ্রপাতে সাখাওয়াত হোসেন (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মালশন গ্রামের মাঠে এই ঘটনাটি ঘটে।

নিহত সাখাওয়াত হোসেন উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে এলাকাজুড়ে বৃষ্টি হচ্ছিল। মাঠে থাকা নিজেদের পাওয়ার ট্রিলারটি বাড়িতে নিয়ে আসার জন্য সাখাওয়াত হোসেন ও তার ছেলে একসঙ্গে মালশন গ্রামের মাঠে যাচ্ছিলেন। পথে বজ্রপাতে কৃষক সাখাওয়াত গুরুত্বর আহত হন। এ সময় তার ছেলে স্থানীয় লোকজনকে খবর দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, বজ্রপাতে কৃষক সাখাওয়াত হোসেনের মৃত্যুর খবর শুনেছি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category