• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ববাজারে বাড়ল দাম ইরানের তেলে আবারো মার্কিন নিষেধাজ্ঞা, 

আন্তর্জাতিক ডেস্ক / ৭৪ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

প্রতীকী ছবি

হরমুজ প্রণালির কাছে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইরানের তেল রফতানিতে দেওয়া সাময়িক নিষেধাজ্ঞা-ছাড় (স্যানকশনস ওয়েভার) বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২৫ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তেলের দামের পাশাপাশি মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হারও বেড়ে যায়, আর শেয়ারবাজারে দেখা দেয় চাপ।

গত মঙ্গলবার (৭ জুলাই) দিনের শেষ ভাগে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ক্রুড অয়েলের দাম ৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭২ ডলারের ওপরে ওঠে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দামও ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ৭৫ ডলারের বেশি হয়।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের তেল বিক্রির জন্য দেওয়া সাময়িক ছাড় অবিলম্বে বাতিল করা হয়েছে। একই সঙ্গে ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রিসংক্রান্ত সব কার্যক্রম ১৭ জুলাইয়ের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগে এ ছাড়ের মেয়াদ ছিল আগামী ২১ আগস্ট পর্যন্ত।

তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ে আর্থিক বাজারেও। যুক্তরাষ্ট্রের ২০ ও ৩০ বছরের ট্রেজারি বন্ডের সুদের হার ৫ শতাংশ ছাড়িয়ে যায়। একই সঙ্গে ১০ বছরের ট্রেজারি বন্ডের সুদের হার জুনের শুরুর পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়।

শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব দেখা যায়। এসঅ্যান্ডপি ৫০০ সূচক দিন শেষে শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে বন্ধ হয়। প্রযুক্তিনির্ভর নাসডাক–১০০ সূচক প্রায় ২ শতাংশ হারায়।

এদিকে বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং প্রত্যাশার চেয়ে ভালো আর্থিক ফল প্রকাশ করলেও বিনিয়োগকারীদের উচ্চ প্রত্যাশা পূরণ না হওয়ায় কোম্পানিটির শেয়ারের দাম ৭ শতাংশ কমে যায়। এর প্রভাব পড়ে বৈশ্বিক প্রযুক্তি খাতেও। পাশাপাশি চীনের এআই স্টার্টআপ ডিপসিক নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ তৈরির কাজ করছে—রয়টার্সের এমন প্রতিবেদনের পর মার্কিন চিপ নির্মাতাদের ভবিষ্যৎ প্রতিযোগিতা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category