• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কাঁঠালিয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা: মাদক নির্মূল ও অপরাধ দমনে জোরালো পদক্ষেপের তাগিদ রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

খুলনা ট্রাক-ইজিবাইক সংঘর্ষে চালকসহ নিহত ২

খুলনা প্রতিনিধি / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ছবি : সংগৃহীত
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হরিণটানা এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে নগরীর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন— খুলনার পাইকগাছা উপজেলার শেখপাড়া এলাকার মো. শেখ দিদারুল হক (৩০) এবং একই উপজেলার হরিদাস কাঠি এলাকার তাপস হোর (৬০)। দিদারুল হক দুর্ঘটনাকবলিত ইজিবাইকটির চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে বৃষ্টির সময় খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি দ্রুতগামী ট্রাক পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী ইজিবাইকের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় ট্রাকটি সড়কের ওপর উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দিদারুল ও তাপস হোর প্রাণ হারান। খবর পেয়ে হরিণটানা ও লবণচরা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করেন। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category