• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

খুলনা ট্রাক-ইজিবাইক সংঘর্ষে চালকসহ নিহত ২

খুলনা প্রতিনিধি / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ছবি : সংগৃহীত
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হরিণটানা এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে নগরীর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন— খুলনার পাইকগাছা উপজেলার শেখপাড়া এলাকার মো. শেখ দিদারুল হক (৩০) এবং একই উপজেলার হরিদাস কাঠি এলাকার তাপস হোর (৬০)। দিদারুল হক দুর্ঘটনাকবলিত ইজিবাইকটির চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে বৃষ্টির সময় খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি দ্রুতগামী ট্রাক পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী ইজিবাইকের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় ট্রাকটি সড়কের ওপর উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দিদারুল ও তাপস হোর প্রাণ হারান। খবর পেয়ে হরিণটানা ও লবণচরা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করেন। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category