• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা

নিজস্ব প্রতিবেদক / ৩০ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

স্থানীয় প্রশাসন এনসিপির সমাবেশে হামলার দায় এড়িয়ে যেতে পারেনা।
মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নষ্ট হয়ে যাবে।
কোন সন্ত্রাসী দূর্বৃত্তদেরকে দলীয় রাজনৈতিক পরিচয়ে বিবেচনা করা যাবেনা।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে গতরাতে সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি – এনসিপির সমাবেশে ককটেল হামলা ও কয়েকজনের আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন এই ঘটনার দায় স্থানীয় প্রশাসন এড়িয়ে যেতে পারেনা।তিনি উল্লেখ করেন, এনসিপির আহবায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইফ নাহিদ ইসলামের উপস্থিতিতেই এই হামলা সংঘটিত হয়েছে।
তিনি বলেন, দেশের আইনশৃংখলা পরিস্থিতি যে কতটা নাজুক
এই ঘটনা তারও একটি নজির।
বিবৃতিতে তিনি বলেন, নির্বাচিত বিএনপি সরকার গঠনের পাঁচমাস অতিবাহিত হলেও এখনও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়নি; সন্ত্রাসী, চাঁদাবাজ, দুরৃত্ত, মাফিয়ারা এখনও দেশব্যাপী তৎপর রয়েছে।এরা মানুষের স্বাভাবিক জীবন জীবিকাকেও হুমকির মধ্যে নিক্ষেপ করছে। কোথাও কোথাও এরা পুরানা জমানার মত স্থানীয় প্রশাসনকেও জিম্মি করে ফেলেছে। তিনি বলেন, এইসব সামাজিক নৈরাজ্যকে আর
বাড়তে দেয়ার কোন সুযোগ নেই।তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে সরকারের উন্নয়নমূলক ইতিবাচক পদক্ষেপসমূহ নষ্ট হয়ে যাবে।
তিনি বলেন, কোন সন্ত্রাসী দূ্বৃত্তকে রাজনৈতিক পরিচয়ে বিবেচনা করার অবকাশ নেই।তিনি অনতিবিলম্বে এনসিপির সমাবেশে হামলাকারীদের গ্রেফতার ও আইনানুগ বিচার দাবি করেছেন।তিনি সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করারও আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category