• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন

মাথা ব্যাথা ভালো হওয়ার আশায় সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি / ২৯ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

স্বপ্নে দেখেছিলেন সাঁতরে নদী পার হতে পারলে মাথা ব্যাথা ভালো হবে। তাই মাথা ব্যাথা ভালো হওয়ার আশায় নদী সাঁতরে পার হতে চেয়েছিলেন এক গৃহবধু। কিন্তু নদীর পাড়ে আর উঠতে পারলেন না তিনি। পানিতে ডুবে মারা যান ওই গৃহবধু।

এমনই এক ঘটনা ঘটেছে নওগাঁর ছোট যমুনা নদীতে। সোমবার (৬ জুলাই) বিকেলে শহরের বিহারী কলোনি এলাকায় মানত পূরণের আশায় সাঁতরে নদী পার হতে গিয়ে শাহিদা বানুর (৩০) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত শাহিদা বানু সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।

নিহতের পরিবার এবং পুলিশ জানায়, নিহত শাহিদা বানু মাথাব্যাথা ভালো হওয়ার মানত করে নদীর পূর্বপাশে অবস্থিত জিন্দা পীরের মাজারে যান। তিনি স্বপ্নে দেখেছিলেন ছোট যমুনা নদী দুইবার সাঁতারে পার হলে তার মাথা ব্যাথা ভালো হয়ে যাবে। সোমবার বিকেলে মাজারে মানত শেষে তিনি একায় নদীর পূর্ব পাড় থেকে সাঁতার কেটে পশ্চিম পাড়ে আসছিলেন। এমন সময় নদীর মাঝামাঝি স্থানে পৌঁছালে তিনি পানিতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার করতে গেলে তাকে আর পাওয়া যায়না। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category