• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

স্বাধীনতা ও পেশাদারি বাড়ানোর তাগিদ ডাটা প্রকাশে: অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক / ৭০ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

ছবি:বর্তমান বাংলাদেশ
সরকারি পরিসংখ্যানের ওপর জনগণের আস্থা বাড়াতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ডাটা প্রকাশে স্বাধীনতা, পেশাদারিত্ব ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও জোরদার করার তাগিদ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি গবেষণা ও নীতি প্রণয়নে সরকারি পরিসংখ্যানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেছেন।
রবিবার (৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভা শেষে তিনি বিবিএসের প্রধান কার্যালয়ে নবস্থাপিত মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব উদ্বোধন করেন।মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, নির্ভরযোগ্য ডাটাই সঠিক পরিকল্পনা প্রণয়ন ও জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি। তাই সরকারি তথ্য-উপাত্তের মান, গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে পরিসংখ্যান প্রকাশে পেশাদারিত্ব ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

তিনি বিবিএসের কর্মকর্তাদের ক্যারিয়ার উন্নয়ন এবং প্রতিষ্ঠানের পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সংস্থাটির সাংগঠনিক কাঠামো ও নিয়োগবিধি হালনাগাদের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং সরকারি নীতি-নির্ধারণের প্রতিটি পর্যায়ে সরকারি পরিসংখ্যানের কার্যকর ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া দেশে পরিসংখ্যান খাতে দক্ষ জনবল তৈরির জন্য একটি পরিসংখ্যান একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেন তিনি।উদ্বোধন করা মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, এটি গবেষক, শিক্ষার্থী, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের জন্য নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে সরকারি মাইক্রোডাটা বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করবে।

এর মাধ্যমে সরকারি তথ্য-উপাত্ত নতুন নতুন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা সম্ভব হবে এবং প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন আরও শক্তিশালী হবে।তিনি আরও বলেন, বিবিএস নিয়মিতভাবে জাতীয় শুমারি ও বিভিন্ন জরিপ পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ মাইক্রোডাটা উৎপাদন করে। নতুন এই ল্যাবের মাধ্যমে সেই উপাত্ত আরও নিরাপদ, সুশৃঙ্খল ও গবেষণাবান্ধব উপায়ে ব্যবহার করা যাবে। ‘ডাটা থেকে জ্ঞান, জ্ঞান থেকে উন্নয়ন’—এই লক্ষ্য বাস্তবায়নে ল্যাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেন, বিবিএসের মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এর মাধ্যমে জাতীয় ডাটার ব্যবহার আরও কার্যকর হবে এবং গবেষণা ও নীতি প্রণয়নের মান উন্নত হবে।পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার বলেন, মাইক্রোডাটায় প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি উত্তরদাতাদের গোপনীয়তা রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। বিবিএসের এই ল্যাব নিরাপদ ডাটা ব্যবহার, দায়িত্বশীল গবেষণা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার একটি কার্যকর মডেল হিসেবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন।জানা গেছে, বিবিএসের নতুন মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাবটি একটি নিরাপদ অনসাইট গবেষণা সুবিধা হিসেবে কাজ করবে। অনুমোদিত শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও অন্যান্য ব্যবহারকারী জাতীয় শুমারি ও জরিপের নাম-পরিচয়বিহীন (ডি-আইডেন্টিফায়েড) মাইক্রোডাটা এখানে এসে বিশ্লেষণ করতে পারবেন। গবেষণা, থিসিস, নীতি বিশ্লেষণ, কর্মসূচি মূল্যায়ন এবং প্রমাণভিত্তিক পরিকল্পনা প্রণয়নে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category