• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

রাণীনগরে তিন মাদকসেবির কারাদণ্ড

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৮৩ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নওগাঁর রাণীনগরে মাদক সেবন (নেশা) করে সড়কের ওপর পথচারীদের বিদ্রূপ করার অভিযোগে তিন মাদকসেবি যুবককে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উপজেলার আবাদপুকুর-পতিসর সড়কের কালীগ্রাম বড়িয়াপাড়া-গুয়াতা গ্রামের মাঝামঝি স্থানে অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন, উপজেলার গুয়াতা গ্রামের আব্বাস উদ্দীনের ছেলে জেমস আহম্মেদ (২৯), কালীগ্রাম বড়িয়াপাড়া তেলিপুকুর গ্রামের জুলহকের ছেলে রানা আহম্মেদ (১৯) ও হাসিবুল ইসলাম (২৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শুক্রবার রাত আনুমনিক সাড়ে ৯টার দিকে উপজেলার আবাদপুকুর-পতিসর সড়কের কালীগ্রাম বড়িয়াপাড়া-গুয়াতা গ্রামের মাঝামঝি স্থানে সড়কের ওপর কয়েকজন মাদকসেবি যুবক নেশা করে পথচারীদের বিদ্রূপ করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেশাগ্রস্থ্য অবস্থায় তাদের তিনজনকে হাতেনাতে ধরা হয়। এরপর তাদের তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একই সাথে ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকে রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category