• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Headline
বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কাঁঠালিয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা: মাদক নির্মূল ও অপরাধ দমনে জোরালো পদক্ষেপের তাগিদ রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য

নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে ধর্মভিত্তিক একটি শক্তি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি / ৮১ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের মাধ্যমে ফ্যাস্টিট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। এখন ধর্মভিত্তিক একটি শক্তি নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। দলটি গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। তাদের লক্ষ্য শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার বিরোধিতা করা একটি রাজনৈতিক দল এখন ধর্মপ্রাণ মানুষ, বিশেষ করে নারীদের প্রভাবিত করে ভোটব্যাংক তৈরির চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ উদারপন্থী রাজনীতিতে বিশ্বাসী। এ দেশের মানুষ ধর্মভীরু হলেও ধর্মান্ধ নয়। হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করতে চায়। তাই বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে৷

জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সনদে কারা সম্মতি দিয়েছে আর কারা দেয়নি, তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। নির্বাচনে জনগণের রায় নিয়ে যে দল সরকার গঠন করবে, তাদের নির্বাচনী ইশতেহারের আলোকে বিষয়গুলো বাস্তবায়ন করা হবে। বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

১১ দলীয় জোটের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তাদের পক্ষে জনগণের কোন সমর্থন নেই। বিভিন্ন স্থানে তাদের কর্মসূচিতে মানুষের উপস্থিতিও খুবই কম বলেও দাবি করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি দলীয় প্রতীকে নির্বাচন করবে না। তবে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সমন্বয়ের মাধ্যমে একজন করে প্রার্থী নির্ধারণ করতে হবে। একাধিক প্রার্থী হলে ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category