• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন

নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে ধর্মভিত্তিক একটি শক্তি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি / ৮২ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের মাধ্যমে ফ্যাস্টিট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। এখন ধর্মভিত্তিক একটি শক্তি নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। দলটি গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। তাদের লক্ষ্য শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার বিরোধিতা করা একটি রাজনৈতিক দল এখন ধর্মপ্রাণ মানুষ, বিশেষ করে নারীদের প্রভাবিত করে ভোটব্যাংক তৈরির চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ উদারপন্থী রাজনীতিতে বিশ্বাসী। এ দেশের মানুষ ধর্মভীরু হলেও ধর্মান্ধ নয়। হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করতে চায়। তাই বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে৷

জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সনদে কারা সম্মতি দিয়েছে আর কারা দেয়নি, তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। নির্বাচনে জনগণের রায় নিয়ে যে দল সরকার গঠন করবে, তাদের নির্বাচনী ইশতেহারের আলোকে বিষয়গুলো বাস্তবায়ন করা হবে। বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

১১ দলীয় জোটের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তাদের পক্ষে জনগণের কোন সমর্থন নেই। বিভিন্ন স্থানে তাদের কর্মসূচিতে মানুষের উপস্থিতিও খুবই কম বলেও দাবি করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি দলীয় প্রতীকে নির্বাচন করবে না। তবে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সমন্বয়ের মাধ্যমে একজন করে প্রার্থী নির্ধারণ করতে হবে। একাধিক প্রার্থী হলে ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category