• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ইসলামী আন্দোলন প্রতিনিধিদলের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক / ৪৯ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ড. ইউসুফ রমাদানের আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদল তাঁর সরকারি বাসভবনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার মধ্যাহ্নভোজ ও সৌজন্য সাক্ষাৎকালে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বাংলাদেশের জনগণের অকুণ্ঠ ভালোবাসা, সংহতি ও অব্যাহত সমর্থনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। পাশাপাশি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক সংকট এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলের আমিরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষভাবে জুলাই আন্দোলনে দলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, ইসলামের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ স্বজল, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন এবং মালয়েশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক ড. আবু হুরায়রা।

প্রতিনিধিদল ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করে এবং স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category