• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি / ৬০ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
৩০জুন মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে মৌলভীবাজার শহর ও জেলা জুড়ে অবৈধ সিএনজি চালিত অটোরিকশা। সীমান্তে পুশইন,অবৈধ ও বেপরোয়া গাড়ি চালক, বিকট শব্দে সাইরেন বাজিয়ে শব্দ দুষন, মোটরসাইকেল ও প্রাইভেট কার মহড়া,ফটকা ফোটানো,ইভটিজার,আলোচিত মার্ডার মামলার অগ্রগতি,চুরি,ডাকাতি,ছিনতাই,কিশোর গ্যাং,রাতে শহরের বিভিন্ন স্থানে কিশোরদের আড্ডা ও অনলাইন জুয়া,মাদক,ছিনতাই, যানজট, ফেসবুক আইডি খোলে গুজব ও অপপ্রচার, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিংসহ নানা সমস্যার বিষয় তুলে ধরে তা লাগবের পরামর্শ দেন সাংবাদিকরা। মৌলভীবাজার প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের এমন বক্তব্য শোনেন ও তা নিয়ন্ত্রণে আশ্বাস দেন পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।
মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আসিফ মহিউদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) নোবেল চাকমা। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সিনিয়র সাংবাদিক এম এ সালাম, বকশী মিছবাহ উর রহমান, নজরুল ইসলাম মুহিব,শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মাহবুবুর রহমান রাহেল, এম এ হামিদ,সহ সাংবাদিক ও জেলা পুলিশের কর্মকর্তারা। মতবিনিময় সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার গুরুত্বপূর্ণ আলোচনা হয়। জেলার সার্বিক পরিস্থিতি উন্নতিকল্পে নবাগত পুলিশ সুপার সকল গনমাধমকর্মীর সহযোগিতা কামণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category