• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি / ৩১ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

নেত্রকোনার মোহনগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,

এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০০৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোহনগঞ্জের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুশ শাকুর সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার। এছাড়া স্থানীয় সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং পার্টনার প্রকল্পের উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমেনা খাতুন বলেন, “বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টিসমৃদ্ধ কৃষির ওপর গুরুত্ব দিতে হবে। পার্টনার প্রকল্প কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের এ প্রকল্পের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং বিষমুক্ত সবজি ও নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে একদিকে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব, অন্যদিকে কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুযোগও বাড়বে। তারা বলেন, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ, উন্নতমানের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি উপকারভোগী কৃষকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং কৃষি উন্নয়নে এ ধরনের প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category