• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গভীর শোক ও শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক / ১০৩ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

বহুমাত্রিক মূস্তাফা মনোয়ারের শূণ্যস্থান সহজে পূরণ হবার নয়।

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন, তাঁর মৃত্যুতে দেশ এক গুণী সন্তানকে হারিয়েছে। তিনি বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমাত্রিক সৃষ্টিশীল মানুষ, দেশের প্রগতিশীল গণতান্ত্রিক সাংস্কৃতিক জগতের অন্যতম পুরোধা।ভাষা আন্দোলনের সময় ছবি আঁকার কারণে তাকে জেলে যেতে হয়েছিল। সারা জীবন তিনি দেশ ও মানুষের পক্ষে অবস্থান নিয়েছে। মুক্তিযুদ্ধেও তিনি ভূমিকা পালন করেছেন।দেশের পাপেট শিল্পে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেছেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, তাঁর হাত ধরেই এবং তার সহযোগিতায় দেশে সাংস্কৃতিক জগতে শত শত শিল্পী ও কলাকুশলী বেড়ে উঠেছেন।অসাধারণ মানবিক গুণাবলী সম্পন্ন এই মহান শিল্পীর শূণ্যস্থান সহজে পূরণ হবার নয়।

বিবৃতিতে তিনি প্রয়াত শিল্পীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর পরিবার ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category