মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল উজ্জ্বলকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চলমান আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে শ্রীনগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।