• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, নবালক শিশু সন্তান সহ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেবার অভিযোগ

চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি / ২৫ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন করে চার বছরের কন্যা সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে স্বামীসহ চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২ অক্টোবর চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর চৌধুরীপাড়া এলাকার মৃত তকির উদ্দীনের ছেলে মো. আব্দুল হালিমের সঙ্গে বোচাগঞ্জ উপজেলার দকচাই এলাকার সফিকুল ইসলামের মেয়ে মোছা. এমি বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার বর্তমান বয়স প্রায় চার বছর। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী মো. আব্দুল হালিম, তার জা মোছা. আল হেলিনা লিপি, ভাসুর মো. শ্যামল ও ননদ মোছা. মুক্তি বেগমের প্ররোচনায় বাদিনীর কাছে যৌতুক দাবি করতে থাকেন। এ সময় বিভিন্নভাবে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে ব্যবসা করার জন্য বাদিনীর বাবার কাছ থেকে অতিরিক্ত দুই লাখ টাকা যৌতুক দাবি করা হয়। যদিও এর আগে সংসারের খরচের জন্য বাদিনীর পরিবার এক লাখ টাকা দিয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। গত ১৮ জুন ২০২৬ দুই লাখ টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বাদিনীকে মারধর করেন। বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে আহত করা হয়। এসময় বাদীনির চার বছরের শিশুসন্তানসহ এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। একই সঙ্গে দুই লাখ টাকা যৌতুক না আনলে তাকে আর সংসারে রাখা হবে না বলেও জানানো হয়।
পরে বাদিনীর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও অভিযুক্তরা যৌতুকের টাকা ছাড়া তাকে সংসারে নেবেন না বলে জানিয়ে দেন। পরে আহত অবস্থায় বাদিনীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি সুবিচারের আশায় আদালতের শরণাপন্ন হন।
এ ঘটনায় বাদিনী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার নম্বর সি.আর. ২৯৪/২০২৬। বর্তমানে আসামীরা বাদীনি মোছা.এমি বেগমকে মামলা তুলে নিতে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category