• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ঢাকা-গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য বাড়তি চেকপোস্ট ও টহল জোরদারে রাজধানীতে তৎপর রয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বের করতে পারে সংগঠনটি। আর এতে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নেতাকর্মীরা সংঘর্ষে জড়াতে পারে, এমন আশঙ্কায় সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আগেই জানিয়েছিল, ২৩ জুন ঘিরে রাজধানীতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ২ শতাধিক জায়গায় বসবে বিশেষ চেকপোস্ট, চলবে পিকেটিং ও ব্লকরেইড, থাকবে গোয়েন্দা নজরদারি, ৪টি কন্ট্রোল রুম থেকে চলবে নিরাপত্তা পর্যবেক্ষণ এবং স্ট্যান্ডবাই থাকবে ১৫টি কুইক রেসপন্স টিম।
এ ছাড়া, রাজধানীর ১৫ স্থানে মোতায়েন থাকবে ১ প্ল্যাটুন করে বিজিবি। তল্লাশি ও টহলের দায়িত্ব থাকবে র‌্যাবের বিশেষ টিম।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা-গোপালগঞ্জসহ ৬ জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অপতৎপরতা ঠেকাতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
অপরাধ বিশ্লেষকরা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ বড় কিছু করতে পারবে না। তবে, জনগণের জানমালের ক্ষতি ঠেকাতে সজাগ থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। নাশকতা এড়াতে গোয়েন্দা নজরদারির বাড়ানোর পরামর্শ তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category