• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

তুরাগে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৬৬ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

রাজধানীর তুরাগের আহালিয়া এলাকা থেকে
চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. সুজনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।

শনিবার (২০ জুন) রাত সাড়ে ১০টার দিকে তুরাগ থানার আহালিয়া খেলার মাঠের দক্ষিণ পাশে আঁখি জেনারেল স্টোরের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময়, তুরাগ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার ৮০ টাকা উদ্ধার করে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে আমাদের একটি টিম অবস্থান নেন।


এসআই মুহাইমিনুল ইসলাম লিমন, এএসআই মশিউল হক, এএসআই শাহিনুল বারী ও সঙ্গীয় ফোর্স আসামীকে তল্লাশি করে
মো. সুজন (৩৫) কে আটক করা হয়। দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ হাজার ৪০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৪ হাজার ৮০ টাকা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকামূলে জব্দ করা হয়।

থানা পুলিশ জানান,সিডিএমএস যাচাই করে জানা যায়, গ্রেপ্তারকৃত সুজনের বিরুদ্ধে তুরাগ থানাসহ বিভিন্ন থানায় আগে ৫টি মাদক মামলা রয়েছে। সে একজন চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

এ ঘটনায় তার বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা
হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category