• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনার সুফল প্রাপ্তি নিশ্চিত : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধি / ৭২ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ছবি সংগৃহীত

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে উপনীত হতে সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়ন করেছেন। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সুফল প্রাপ্তি নিশ্চিত।শুক্রবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন কার্যক্রম উপজেলায় বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনৈতিক অবস্থানে থাকা অবস্থায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। অর্থনৈতিক সংকটের মধ্যেও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। সরকারের ঐকান্তিক প্রত্যাশা, জনগণ যেন ভালো থাকে। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্যেই আমরা কাজ করছি। এখানে কোনো বিভাজন নেই।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন সব কর্মসূচির সুফল দলমত নির্বিশেষে সবাই পাবেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, একটা উপজেলাতে সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়ন বরাদ্দ এবং বিভিন্ন কর্মসূচির সঠিক বাস্তবায়ন হলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বেশি সময় প্রয়োজন হবে না। তবে এসব উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হতে হবে। সরকারি তহবিল আর প্রকল্প বাস্তবায়নের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ অবস্থান। এক্ষেত্রে গুণগতমানের বাস্তবায়ন কাজ নিশ্চিত করতে হবে। কোনো রকমের দুর্নীতি গ্রহণযোগ্য নয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের আগামী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার মাধ্যমেই আমরা মেধাবী জাতি গঠন করতে চাই। প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানের ওপর সজাগ দৃষ্টি রাখতে হবে। মাদকের ভয়াল ছোবলের হাত থেকে তাদের রক্ষা করতে হবে। তারা যেন বোঝা না হয়, পরিবার ও রাষ্ট্রের সম্পদে পরিণত হয়।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগজ্ঞ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category