মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জাকিয়া জান্নাতকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আনোয়ার হোসেনের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ জুন ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা এলাকায় কালাপুর ইউনিয়নসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবি জানান। পাশাপাশি তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, গত ১৬ জুন সকালে কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জাকিয়া জান্নাত মাদ্রাসায় যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।