• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

রাশিয়া থেকে ২১টি হেলিকপ্টার কিনছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক বর্তমান বাংলাদেশ / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

রাশিয়ার কাছ থেকে ২১টি এমআই-ওয়ান সেভেন ওয়ান হেলিকপ্টার কিনতে যাচ্ছে ইরান। যা ব্যবহৃত হবে ত্রাণ ও রসদ সরবরাহের কাজে ব্যবহৃত হবে।

বুধবার (১৭ জুন) মস্কোতে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করে ইরানের রেড ক্রিসেন্ট ও রুশ প্রতিনিধি দল। খবর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের।

চুক্তি অনুযায়ী, আগামী বছরের মার্চ মাসের মধ্যেই চালানের প্রথম চারটি হেলিকপ্টার পাবে তেহরান।

আলোচিত এই হেলিকপ্টারগুলোতে রয়েছে উন্নত নাইট ভিশন প্রযুক্তি, যা দিয়ে খুব সহজেই রাতেও পরিচালনা করা যাবে অভিযান। অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি আকাশযানগুলোতে যুক্ত করা হবে অগ্নিনির্বাপণ সরঞ্জাম।

বিখ্যাত মি-৮ সিরিজের রপ্তানি সংস্করণ মি-১৭১ তার বহুমুখীতা ও নির্ভরযোগ্যতার জন্য পরিচিত এবং এটি বিভিন্ন ধরনের জলবায়ু ও পরিস্থিতিতে কাজ করতে সক্ষম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category