দেশে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি জুন মাসের প্রথম ১৬ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ২২৩ কোটি টাকা।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য জানায়।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু (জুলাই ২০২৫) থেকে ১৬ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৪৮ কোটি ৫০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮.৩ শতাংশ বেশি।