• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের

জুনের ১৬ দিনে ২১ হাজার কোটি টাকা রেমিট্যান্স

বর্তমান বাংলাদেশ অর্থনীতি ডেস্ক / ১২৪ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

ছবি: সংগৃহীত

দেশে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি জুন মাসের প্রথম ১৬ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ২২৩ কোটি টাকা।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য জানায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে (২০২৫ সালের জুনের প্রথম ১৬ দিন) রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় এবার প্রবৃদ্ধি হয়েছে ৫.৯ শতাংশ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু (জুলাই ২০২৫) থেকে ১৬ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৪৮ কোটি ৫০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮.৩ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ১৬ জুন একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১০ কোটি ৫০ লাখ ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category