• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

আশুলিয়ায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

সাভার প্রতিনিধি / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

 প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় নিজের মেয়েকে পাঁচ মাস যাবৎ ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৪২) আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আটক করা হয়।
অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলায়। বর্তমানে তিনি আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি তার মেয়েকে একটি পোশাক কারখানায় চাকরি করাতেন। এ ছাড়া তার প্রতিবন্ধী স্ত্রীকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি মেয়েকে ধর্ষণের অভিযোগ সামনে এলে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার বিষয়ে ভুক্তভোগীর অভিযোগ ও প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category